সিলেট পূর্ব জেলা তালামীযের কাউন্সিল সম্পন্ন শিপু সভাপতি রুহিল সাধারণ সম্পাদক
স্টাফ রিপোর্টার ঃ
উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল আল্লামা ছাহেব কিবলাহ
ফুলতলী (রহ.) এর হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে
তালামীযে ইসলামিয়া সিলেট জেলা (পূর্ব) শাখার ২০১৬-১৭
সেশনের কাউন্সিল ৪ আগস্ট বৃহস্পতিবার সংগঠনের
সোবহানীঘাটস্থ কার্যালয়ে বিদায়ী জেলা সভাপতি মুহাম্মদ উসমান
গণি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল খালিক রুহিল
শাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার
হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ
ফখরুল ইসলাম,
সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত
ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি
মুহা. শরীফ উদ্দিন,
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মুহিবুর
রহমান,
কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আখতার হোসাইন
জাহেদ,
সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুনুর রহমান লেখন ও
অর্থ সম্পাদক কাওছার আহমদ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে
মোঃ সাইফুর রহমান চৌধুরী শিপুকে
সভাপতি ও মুহাম্মদ আব্দুল খালিক রুহিল শাহকে সাধারণ সম্পাদক করে
৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা
হচ্ছেন-সহ সভাপতি মুহা. কামাল উদ্দিন, মুহা. আমির হোসাইন, সহ
সাধারণ সম্পাদক আব্দুল বাছিত আল হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ
আবুল কাশেম, সহ সাংগঠনিক সম্পাদক মঈনুল আল মামুন, প্রচার
সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন চৌধুরী, সহ প্রচার সম্পাদক হুসাইন
মোঃ বাবু, অর্থ সম্পাদক আব্দুল বাসিত জবলু, অফিস সম্পাদক সাইফুর
রহমান সজিব, সহ অফিস সম্পাদক গুলজার আহমদ, প্রশিক্ষণ সম্পাদক
রুহুল হুদা চৌধুরী রাহেল, সহ প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মুকিত, শিক্ষা
ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সহ শিক্ষা ও
সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক
সম্পাদক শুয়েব আহমদ, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
আব্দুল কুদ্দুস চৌধুরী তাজুল, সদস্য জলিলুর রহমান, জালাল উদ্দিন,
আলী হোসেন, মুজিবুর রহমান, শাহজাহান উদ্দিন, আব্দুর রব,
লবিবুর রহমান লাভলু, আব্দুল লতিফ, আমিনুল ইসলাম, বুরহান উদ্দিন,
রিয়াদ আহমদ, বেলাল আহমদ, জয়নুল আবেদীন, রাসেল আহমদ,
এহসান মোঃ শামীম, আকবর আহমদ চৌধুরী, ফয়জুল ইসলাম, আবু
বকর সিদ্দিক, খায়রুল ইসলাম, এবাদুর রহমান কবির, মিজানুর রহমান।
এতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি
বিষয়ক সম্পাদক মুহিবুর রহমান আখতার, সদস্য সৈয়দ আহমদ আল
জামিল, আব্দুল মুহিত রাসেল।

