ভাটেরা দক্ষিনভাগ আঞ্চলিক শাখার কমিটি গঠন সম্পন্ন-
তালামীয নিউজ২৪ঃঃ
আজ (২৪-০৯-২০১৬) ইং বাদ আছর দক্ষিভাগ জামে
মসজিদের বারান্দায় কমিটি গঠন উপলক্ষে এক সভার
আয়োজন করা হয়।
হাফিজ মুজিবুর রহমানের সভাপতিত্বে
এবং ইফতেখার রহমান তালুকদার এর পরিচালনায়
আয়োজিত সভায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে
উপস্থিত ছিলেন ইউনিয়ন তালামীযের সভাপতি ইসমাইল হাসান শাকিল,সহকারি নির্বাচন কমিশনার হিসেবে উপস্তিত ছিলেন ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক হাফিজ বাবলু আহমদ।
এ সময় অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ভাটেরা ইউনিয়ন আল ইসলাহ এর সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, ইউনিয়ন তালামীযের সহ সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান,রুহুল আমিন রাজু,
প্রচার সম্পাদক শাহ আব্দুল মজিদ রাশেদ, সহ প্রচার
সম্পাদক মারুফ আহমদ জুয়েল,আলমগীর হুসেন,অর্থ সম্পাদক মাছুম আহমদ,সহ সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রহমান,সাকিন আলী, করতলা আঞ্চলিক শাখার সভাপতি মাছুম আহমদ প্রমুখ।
সভায় সর্বসম্মতি ক্রমে ২০১৬-১৭ সেশনের জন্য পূনরায় হাফিজ মুজিবুর রহমানকে সভাপতি এবং ইফতেখার রহমান তালুকদারকে সাধারণ সম্পাদক এবং হাফিজ কাউসার আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য
বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
