সুন্নি আন্দোলনের দুর্বার কাফেলা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অধিবেশন গতকাল ২৬ মে শুক্রবার স্থানীয় স্কুলে অনুষ্টিত হয়।
শাখা সভাপতি শাহান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির আহমদের পরিচালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক এম জয়নাল আরিফ
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন তালামীযের সভাপতি মিজানুর রহমান পাভেল
সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম জাকির।
উক্ত কাউন্সিল অধিবেশনে সর্ব সম্মতিক্রমে শাহান আহমদ কে পুনরায় সভাপতি ও সাব্বির আহমদ কে সাধারণ সম্পাদক করে ২০১৭-১৮ সেশনের কমিটি ঘোষনা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top