ষ্টাফ রিপোর্টারঃ তালামীযের কর্মীরা যে দেশেই অবস্থান করেন না কেন, সুন্নীয়ত
প্রতিষ্ঠায় ব্যস্ত থাকেন।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার সহ সভাপতি এনাম উদ্দিন আহমদ বলেন, তালামীযে ইসলামিয়ার কর্মীরা পৃথিবীর যেই দেশে অবস্থান করেন না কেন সুন্নীয়তের ঝাণ্ডা উড্ডীন করার জন্য সর্বদা ব্যস্ত সময় পার করেন। যারা খালিছ মখলিছ নিয়তে আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.) এর প্রতিষ্ঠিত সংগঠন তালামীযে ইসলামিয়ার কাজ করেছেন নিরলস ভাবে, সমাজের উচ্চপদে তারা সমীচীন হয়ে থাকেন নিজ কর্ম দক্ষতায়। এমসি কলেজে, তালামীযে ইসলামিয়ার শক্ত ঘাটি নির্মাণে যাদের অবদান অনস্বীকার্য তাদের মধ্যে অন্যতম হচ্ছেন শাহ আব্দুল আজিজ জায়েদ।গতকাল ( ১৮-০৪-২০১৬) এমসি কলেজ তালামীযের সাংগঠনিক সম্পাদক শাহ আব্দুল আজিজ জায়েদের বিদেশ গমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।সিলেট সুবহানীঘাটস্থ বিভাগীয় কার্যালয়ে কলেজ তালামীযের সভাপতি শেখ শফি উদ্দিনের সভাপতিত্বে এবং কামরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ তালামীযের সহ সভাপতি নজরুল ইসলাম, আহমেদ শরীফ, সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান জুয়েল, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম মুজাহিদ, বেলাল আহমদ নাইম।সাইকুল ইসলামের কোরআন তিলাওয়াতের মাধ্যমে আয়োজিত সভায় আরো উপস্থিত ছিলেন কলেজ রুহুল আমীন, আলী আহমদ চৌধুরী প্রমুখ।