আইনুদ্দীন আলী
এসো হে নবীন এসো
এসো তালামীয করি,
আল্লাহ রাসূলের রঙ্গে
সুন্দর জীবন গড়ি।
আল ক্বোরআন হাদিসের বানী
মোদের মুখে মুখে,
আল্লাহর ভয় নবীর প্রেম
ধারন করি বুকে।
আছেন যত নবী রাসূল
সবাই চির নিস্পাপ,
সাহাবায়ে কেরামগন
জানি সত্যের মাপ।
চার মাযহাব সঠিক সত্য
হানাফি চলি মেনে,
আল্লাহর রাহে শহীদ যারা
মৃত বলবো কেমনে।
শাহ জালাল শাহ নেছার
ফতেহ আলি ফুলতলী,
ইসলাম কায়েম করে গেছেন
হাজারো হাজার ওলী।
শিক্ষাই জাতির মেরুদন্ড
তাই পড়ালেখাই পেশা,
বড়দের সম্মান করি আর
ছোটদের দেই ভালবাসা।
কানেকায় মোরা জিকিরে মত্ত
জিহাদের ময়দানে বীর,
আল্লাহু আকবার ধ্বনিতে
অবনত বাতিলের শির।
শান্তির বদলে অশান্তির পথ
কখনই নাহি ধরি,
এসো হে নবীন এসো
এসো তালামীয করি।।
 
Top