তালামীয নিউজ ২৪::বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি, সুন্নী ইসলামি আন্দোলনের প্রাণপুরুষ আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন,
প্রতিটি ভালো কাজের সমালোচনা থাকে। আপনি যখন সক্রিয়ভাবে কোন কাজ করবেন, তখন পেছনে সমালোচনা হবে। শুধু অকর্মন্য ও নিস্ক্রিয়দের সমালোচনা নেই। ভালো কাজের প্রতিদান একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহর
নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এর মাধ্যমে আল্লাহ নেয়ামতকে আরো বাড়িয়ে দেন। আজ ২৭ মে শুক্রবার বিকাল ৫ টায় সাপ্তাহিক পূর্বদিক কার্যালয় পরিদর্শনকালে তিনি এ কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার প্রকাশক আলহাজ্ব হাফিয সাব্বির আহমদ, সাপ্তাহিক পূর্বদিক
পত্রিকার সম্পাদক মুজাহিদ আহমদ, সহযোগী সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাব, লতিফিয়া হিফযুল কোরআন মাদরাসার প্রিন্সিপাল মাও. শফিকুল আলম সুহেল, লতিফিয়া হিফযুল কোরআন মাদরাসার প্রধান হাফিয, হাফিয এনামুল হক, ফজলে রাব্বি সায়িদ, মাহমুদ আলী, রেদওয়ানুল ইসলাম, রাফি চৌধুরী প্রমুখ। শেষে তিনি পূর্বদিক অফসেট প্রেস ঘুরে দেখেন।
