তালামীয নিউজ ২৪ঃ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ভাটেরা ইউনিয়ন শাখা কর্তৃক পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।গত কাল (০৮-০৭-২০১৬) বাদ মাগরিব ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার কনফারেন্স হলে ইউনিয়ন শাখার (ভারপ্রাপ্ত)সভাপতি জুয়েল আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল হাসান শাকিলের পরিচালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ভাটেরা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা কাজী মোঃ শাতির খান সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর তালামীযের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম এ সামাদ আজাদ, উপজেলা তালামীযের সাবেক(ভারপ্রাপ্ত)সভাপতি হাফিজ মোঃ আমিনুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক মোঃ বদরুল আমিন,ভাটেরা ইউনিয়ন আল ইসলাহ এর সহ সভাপতি মাওলানা সদর উদ্দীন সিদ্দিকী, ভাটেরা ইউনিয়ন তালামীযের সাবেক সভাপতি আব্দুল আজিম।
ইউনিয়ন তালামীযের অর্থ সম্পাদক শাহ আব্দুল মজিদ রাশেদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ভাটেরা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাও. নুরুল আমীন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, সহ সাংগঠনিক সম্পাদক মাও. নাজমুল ইসলাম। সভার শুরুতে কোরান তিলাওয়াত করেন কাউসার হুসেন মুন্না, নাতে রাসূল (সাঃ) পরিবেশন করেন হাফিজ আশরাফুল ইসলাম
এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন তালামীযের সহ সভাপতি, নাইম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ বাবলু আহমদ, সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাইফুল্লাহ তালুকদার লকুস, সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন রাজু, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফয়সল আহমদ,মারুফ আহমদ জুয়েল,কামরুল ইসলাম, সাব্বির আহমদ তালুকদার,মাসুম আহমদ, ফারুক আহমদ, মুস্তাকিম আহমদ শাহান