তালামীয নিউজ২৪ঃ সুন্নি আন্দোলনের দুর্বার কাফেলা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বড়লেখা উপজেলার আওতাধীন গোপালপুর পুর্ব ও পশ্চিম আঞ্চলিক শাখার কাউন্সিল অধিবেশন আজ ২৬ আগষ্ট শুক্রবার অনুষ্টিত হয়।
উক্ত কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক ছাত্রনেতা এম মুসলিম হোসাইন
সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন রুহেল
বড়লেখা ডিগ্রী কলেজ তালামীযের সভাপতি রেদ্বওয়ান হোসাইন জাহাঙ্গীর।
উক্ত কাউন্সিল অধিবেশনে সর্ব সম্মতিক্রমে ক্বারী আহসান হাবিব কে সভাপতি ও ফয়ছল আহমদ কে সাধারণ সম্পাদক করে পুর্ব গোপালপুর আঞ্চলিক শাখার ২০১৬-১৭ সেশনের ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এম আব্দুল হক কে সভাপতি ও সাইফুর রহমান কে সাধারণ সম্পাদক করে পশ্চিম গোপালপুর আঞ্চলিক শাখার ২০১৬-১৭ সেশনের ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

