নিজস্ব প্রতিবেদক ::বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র সভাপতি আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী বলেছেন, ওলী-আউলিয়াদের অনুসরণ থাকলে জঙ্গিবাদের সৃষ্টি হতো না। আল্লাহর এসব প্রিয় বান্দাদের দেখানো পথ ও মত গ্রহণ করে কেউ বিপথগামী হতে পারে না। আজ ইসলামের নামে যারা ত্রাস-জঙ্গিবাদ সৃষ্টি করছে তারা ইসলামের কেউ নয়। প্রকৃত পক্ষে তারাই ইসলামের শত্রু।বিশ্বনাথের দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মরহুম মাওলানা আকবর আলী (রহ.) এর ইছালে সওয়াব উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আল্লামা আকবর আলী (রহ.) স্মৃতি পরিষদ ইউকে ও আকবর আলী (রহ.) স্মৃতি সংসদ দশপাইকা’র যৌথ উদ্যোগে মঙ্গলবার দশপাইকা মোহাম্মদিয়া ঈদগাহে এই আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে এই মাহফিল।বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মনোহর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহর সভাপতি মাওলানা হুছাম চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আঞ্জুমানে আল-ইসলাহর মহাসচিব ও কামাল বাজার আলিয়া মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী।স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুক্তার খান ও সংগঠক সফিক আহমদ পিয়ারের যৌথ পরিচালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিছ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোহাম্মদ নোমান, মুহাদ্দিছ মাওলানা ছালিক আহমদ, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুমান আহমদ, দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুখলিছুর রহমান, সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল খালিক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জয়নাল আবেদীন, আল্লামা আকবর আলী (রহ.) স্মৃতি পরিষদ যুক্তরাজ্যের সাংগঠনিক সম্পাদক রুকন মিয়া। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্মৃতি সংসদের সভাপতি মো. লুৎফুর রহমান।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এলাকার মুরব্বি রফিক খান, বকুল খান, আলতাব হোসেন, আকবর আলী মেম্বার, ওয়াব আলী মেম্বার, গিয়াস উদ্দিন, সংগঠক সুলতান খান, ছাদ মিয়া, জুনেদ খান, বেলাল খান, আফিজ আলী, নাছির আলী, সাজ্জাদ খান, আহমদ আলী হিরন, মান্নান মিয়া, মাওলানা ফরিদ উদ্দিন, ইসমাইল খান, বশির খান প্রমুখ।
 
Top