ফুলতলীতে তালামীযের ৩ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ ১৫-১৭ সেপ্টেম্বর
তালামীয নিউজ২৪ঃঃ
বাংলাদেশআনজুমানে তালামীযে ইসলামিয়ার ৩ দিন ব্যাপী বিশেষ প্রশিক্ষণ আগামী ১৫-১৭ সেপ্টেম্বর ২০১৬ ইং রোজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ফুলতলী ছাহেব বাড়ীতে অনুষ্ঠিত হবে। এতে তালিম তরবিয়ত প্রদান করবেন মুরশিদে বরহক হযরত আল্লামা মোঃ ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী।
প্রশিক্ষণ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে।
এর অংশ হিসেবে ২ সেপ্টেম্বর শুক্রবার বাদজুমুআ সিলেট বিভাগীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ বাস্তবায়ন কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মুহিবুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক দুলাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আখতার হোসাইন জাহেদ, অফিস সম্পাদক মোঃ উসমান গানি, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহিবুর রহমান আখতার, সিলেট পূর্ব জেলা সভাপতি সাইফুর রহমান চৌধুরী শিপ, সহ- সভাপতি আমির হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুল খালিক রুহিল শাহ, সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, সুনামগনজ জেলা সাধারণ সম্পাদক ছালিক আহমদ সুমন প্রমূখ। সভায় কেন্দ্রীয় পরিষদ প্রদত্ত সার্কুলার অনুযায়ী নির্দিষ্ট ফরম পূরণপূর্বক প্রশিক্ষণে সকল জেলা মহানগর ও উপজেলা দায়িত্বশীলদের অংশগ্রহনের আহ্বান জানানো হয়।
