তালামীয নিউজ :
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা (পূর্ব) এর আওতাধীন হযরত শাহপরান রঃ থানা শাখার কাউন্সিল ২০১৬-১৭এর অধিবেশন আজ ২৯ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার হযরত শাহপরান রঃ হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্টিত হয়।
হাফিজ আব্দুল লতিফ এর সভাপতিত্বে এবং জিল্লুর রহমানের পরিচালনায় কাউন্সিল অধিবেশন এর শুরুতে পবিত্র কুরঅান থেকে তেলাওয়াত করেন তাহমিদুর রহমান আবির। আবুবকর এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্টানে প্রধান কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পুর্বজেলা তালামীযের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মোঃসাইফুর রহমান চৌধুরী শিপু এবং সহ কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব জেলা তালামীযের সাধারণ সম্পাদক ছাত্রনেতা আব্দুল খালিক রুহিল শাহ।
সর্বসম্মতিক্রমে জিল্লুর রহমান কে সভাপতি ও জলিলুর রহমানকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ঘুষনা করা হয়।
অন্যান্য দায়িত্বশীলরা হলেন সিনিয়র সহ সভাপতি এমরান আহমদ, সহ সভাপতি জাহেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক জুবেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃআবু বকর,সহ সাংগঠনিক সম্পাদক দিলওয়ার হোসেন দিলু,প্রচার সম্পাদক আমিন উদ্দিন চৌধুরী,অর্থ সম্পাদক সাইফুল ইসলাম,অফিস সম্পাদক তাহমিদুর রহমান আবির,প্রশিক্ষণ সম্পাদক আমিনুর রশিদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃমুয়িদুল ইসলাম,নির্বাহী সদস্যরা হলেন আব্দুর রহিম,তুহিন আহমদ, শিহাব উদ্দিন, আজাদ আহমদ, আব্দুর রাজ্জাক প্রমুখ।
এরপর হাফিজ আব্দুল লতিফ এর দোয়ার মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করা হয়।
হোম
»
উপজেলা তালামীয
» হযরত শাহপরান রঃ থানা তালামীযের কাউন্সিল সম্পন্ন জিল্লুর রহমান সভাপতি ও জলিলুর রহমান সাধারণ সম্পাদক
