জুড়ীতে সিনেমা হল চালুর প্রতিবাদে তালামীযের মতবিনিময় সভা অনুষ্টিত
স্টাফ রিপোর্টার ঃ
ঐতিহ্যবাহী জুড়ী উপজেলার প্রাণ কেন্দ্রে
অবস্থিত একটি মসজিদের পাশে পূবালী
সিনেমা হল পুনরায় চালু
করার পায়তারা চলছে।
সিনেমা হলটি চালু হলে অশ্লীলতার
ব্যাপক প্রচার প্রসার ঘটবে, যুব সমাজের
নৈতিক চরিত্রের উপর প্রভাব পড়বে। স্কুল
কলেজের শিক্ষার্থীরা লেখা পড়া
ছেড়ে অশ্লীল সিনেমার দিকে আকৃষ্ট
হবে।
এই অশ্লীলতা রুখতে আজ বাদ মাগরিব ৫নং
ইউ পির চেয়ারম্যান হাজী মাছুম রেজার
অফিসে বাংলাদেশ আনজুমানে
তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা
শাখা,
আনজুমানে আল ইসলাহ জুড়ী উপজেলা
শাখার নেতৃবৃন্দ ও সর্ব সাধারণ জনতাকে
নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে।
৫নং জায়ফরনগর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান হাজী মাছুম রেজার
সভাপতিত্বে ও জুড়ী উপজেলা
তালামীযের সভাপতি এম এ মকসুদ
জুনেদের পরিচালনায় উক্ত সভায় বক্তব্য
রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ
জুড়ী উপজেলা শাখার সিনিয়র সহ
সভাপতি মাওঃ আব্দুল আজিজ, সাধারণ
সম্পাদক মাওঃ তাজ উদ্দীন, অর্থ সম্পাদক
হাফিজ বদরুল ইসলাম, লতিফিয়া ক্বারী
সোসাইটি জুড়ী উপজেলা শাখার সাধারণ
সম্পাদক হাফিজ মুহাম্মদ আলী লুজু, জুড়ী
প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি
সিরাজুল ইসলাম, জুড়ী নিউজ এর সম্পাদক
আল আমিন, জুড়ী উপজেলা ছাত্রদলের
আহবায়ক শামীম আহমদ, তালামীযে
ইসলামিয়া জুড়ী উপজেলা শাখার সাধারণ
সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক
হাফিজ আইনুদ্দীন আলী সাংগঠনিক
সম্পাদক এম জয়নাল আরিফ, প্রচার সম্পাদক
হাফিজ জামাদুল ইসলাম, সহ অফিস সম্পাদক হাফিজ লুৎফুর রহমান, হযরত শাহ খাকী
(রহ.) ইসলামিয়া সিনিয়র মাদরাসার
সভাপতি মিজানুর রহমান পাবেল, শহর
শাখার আহবায়ক ফয়জুর রহমান, যুগ্ম আহবায়ক
হাফিজ জায়েদ আহমদ সদস্য সচিব জায়েদ
আহমদ, সদর জায়ফরনগর ইউনিয়ন তালামীযের
সভাপতি আবু সাঈদ শরীফ, সাধারণ সম্পাদক
সাইদুল ইসলাম, জুড়ী সরকারি কলেজ শাখার
দায়িত্বশীল জামাল আহমদ, আব্দুর রাজ্জাক
সুমন,আমিরুল ইসলাম , সদস্য তারেকুল ইসলাম, ফখরুল ইসলাম,
খাইরুল ইসলাম, শামছুল ইসলাম, এমরান আহমদ,হোসাইন আহমদ
প্রমুখ।

