দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,আল ইসলাহ নেতা মাওলানা শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরীর পিতা মোগলাবাজার ইউনিয়নের হরগৌরী পীরবাড়ী নিবাসী হাফিজ মোঃ মনির উদ্দিন আজ ১৯ অক্টোবর ১৬ বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ........ রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৬ পুত্র ৪ কন্যা, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমের নামাযে জানাজা আজ বুধবার রাত ৮টা ৩০ মিনিটের সময় রেবতী রমন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
দক্ষিণ সুরমা উপজেলা তালামীযের শোক-
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরীর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা তালামীযের সভাপতি এইচ এম খালেদ আহমদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন পাশা,তারা এক শোক বার্তায় মরহুমের বিদেহী
আত্মার মাগফেরাত কামনা করেন।শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।