বিয়ানীবাজারে তালামীযের প্রশিক্ষণ কর্মশালা আলোকিত মানুষ তৈরী করতে জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধতা অর্জন করতে হবে ------- রেদওয়ান আহমদ চৌধুরী
তালামীয নিউজ :
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী বলেছেন, মানবতার ধর্ম ইসলাম, বিশ্বে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ইসলামের বিকল্প নেই। ইসলাম কখনো সংঘাত, হত্যা ও জঙ্গিবাদ সমর্থন করেনা। ইসলামের অপব্যাখ্যাকারীরাই ইসলামের নামে সংঘাত ও জঙ্গিবাদ তৈরী করছে। মানুষের কাছে ইসলামের প্রকৃত শিক্ষা পৌছে দেওয়ার মাধ্যমে বিশ্বে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব। নৈতিক জ্ঞান ও আদর্শবাদ প্রচারে তালামীযে ইসলামিয়ার কর্মীদেরকে জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। ইসলামের সকল অপব্যাখ্যা ও অপতৎপরতা রোধে সঠিক জ্ঞানার্জনের বিকল্প নেই। আলোকিত মানুষ তৈরী করতে কর্মীদেরকে জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধতা অর্জন করতে হবে।
আজ শুক্রবার বিকেলে স্থানীয় সিটি গেইট পার্টি সেন্টারে বিয়ানীবাজার উপজেলা তালামীয আয়োজিত সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল আলিম, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় অফিস সম্পাদক মুহাম্মদ উসমান গণি। উপজেলা সভাপতি মুহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুস সামাদ আজাদের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট পূর্ব জেলার সভাপতি সাইফুর রহমান চৌধুরী শিপু, সহ-সভাপতি মোঃ আমির হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুল খালিক রুহিল শাহ, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, সিলেট পূর্ব জেলার সহ সাধারণ সম্পাদক আব্দুল বাছিত আল হাসান, সাংগঠনিক সম্পাদক মুহা. আবুল কাসেম, অর্থ সম্পাদক আব্দুল বাছিত জবলু, বিয়ানীবাজার উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, সহ সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক হাফিজ গৌছ উদ্দিন, লতিফিয়া ক্বারী সোসাইটি বিয়ানীবাজার উপজেলার সাধারণ সম্পাদক হাফিজ মো. তাজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা কামাল হোসেন আল মাথহুরী, বিয়ানীবাজার তাফসীরুল কোরআন পরিষদের সাধারণ সম্পাদক হোসেন আহমেদ,উপজেলার সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশিদ,অর্থ সম্পাদক আবুল হাসান আল মামুন,সহ-প্রশিক্ষণ সম্পাদক খলকুর রহমান প্রমুখ।
