আজ ১৪-১০-২০১৬ ইং বাদ জুম্মা ভাটেরা ইসলাম নগর (পূর্ব) জামে মসজিদে
কমিটি গঠন উপলক্ষে এক সভার আয়োজন
করা হয়।শাখার সভাপতি কাউছার আহমদ শাওনের সভাপতিত্বে এবং
সাধারণ সম্পাদক সাঈদ আহমদ সিদ্দেকীর পরিচালনায় আয়োজিত সভায় প্রধান
নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত
ছিলেন ইউনিয়ন তালামীযের সভাপতি
ইসমাইল হাসান শাকিল,সহকারি নির্বাচন
কমিশনার হিসেবে উপস্তিত ছিলেন
ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক
হাফিজ বাবলু আহমদ আহমদ। এ সময় অতিথি
হিসাবে উপস্তিত ছিলেন প্রাইভেট ইউনিভার্সিটি জোনের প্রচার সম্পাদক নাইম হোসেন ,ভাটেরা ইউনিয়ন তালামীযের প্রচার সম্পাদক শাহ
আব্দুল মজিদ রাশেদ,,ভাটেরা কলেজ
তালামীযের সাধারণ সম্পাদক জাহাংগীর
হোসেন সেজু,ইসলাম নগর আঞ্চলিক শাখার সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ সিদ্দেকী শাহিন
প্রমুখ।
সভায় সর্বসম্মতি ক্রমে ২০১৬-১৭ সেশনের
জন্য পূণরায় কাউছার আহমদ শাওনকে  সভাপতি ও মইনুল ইসলামকে সাধারণ সম্পাদক
এবং তাজ উদ্দিনকে সাংগঠনিক
সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
 
Top