তালামীয নিউজ২৪ ::মানুষ মরনশীল। প্রত্যেককেই একে একে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যখনই ডাক আসে ওপারে পাড়ি জমাতে হবে মায়াময় এই ধরণী ছেড়ে ।
অনেকেই চলে যায়। কারো পরিচয় মিশে যায় কালের স্রোতে, আবার কারো পরিচয় অক্ষয় থাকে যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে। মানুষ চলে গেলেও রেখে যায় তার স্মৃতির সমারোহ। আর এই ক্ষণস্থায়ী পৃথিবীতে ভালো কিছু করে যেতে পারলেই জীবনের স্বার্থকতা'।
মেধার লালন, উন্নত চরিত্র গঠন ও মানবিক যোগ্যতা বিকাশের আন্দোলনের প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলাধীন ৯নং মানিকপুর ইউ. পি. শাখার আয়োজনে তালামীয ইসলামিয়ার দুই কর্মী- কামালবাজার ইউনিয়ন তালামীযের সভাপতি শাহান আহমদ ও বিশ্বনাথের তালামীয নেতা আতিকুর রহমানের অকাল মৃত্যুতে এবং তালামীয নেতা আব্দুর রশিদ চৌধুরী ও মিছবাহ উদ্দিন সাহেবের অাব্বার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন, তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার মুহতারাম প্রশিক্ষণ সম্পাদক জনাব আব্দুল মুকিত সাহেব।
তালামীযে ইসলামিয়া ৯নং মানিকপুর ইউ. পি. শাখার সভাপতি আহমদ হুসাইন আইমানের সভাপতিত্বে এবং হাবিবিয়া শিল্পীগোষ্ঠীর নির্বাহী পরিচালক, রেদ্বওয়ান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেন জাকির হুসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, বিশিষ্ট মুরব্বি জনাব হাজী আসাদ উদ্দিন সাহেব, মানিকপুর ইউ. পি. তালামীযের সাবেক সভাপতি আখতার হুসেন চৌধুরী, সাবেক তালামীয নেতা মিসবাহ উদ্দিন, আব্দুর রশীদ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- তালামীযে ইসলামিয়া ইছামতি কামিল মাদ্রাসা শাখার সাধারণ সম্পাদক, আকবর হুসেন চৌধুরী, ইছামতি ডিগ্রী কলেজ শাখার সাবেক সভাপতি হুসাইন আহমদ, ইনামতি স্টুডেন্ট ফোরামের সভাপতি জামিল আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- তালামীযে ইসলামিয়া মানিকপুর ইউ. পি. শাখার সহ-সভাপতি হাফিজ আব্দুল মুমিন, সহ সাধারন সম্পাদক রাহেল আহমদ চৌধুরী, জাহেদ আহমদ, সুমন আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মানিক, মিছবাহ উদ্দিন, মাজহারুল ইসলাম চৌধুরী, জুবায়ের আহমদ রিজবী প্রমুখ।
পরে দোয়া ও শিরনীর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
