তালামীয নিউজ২৪ ::উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার ২০১৭-১৮ সেশনের অভিষেক অনুষ্ঠান ২ মে মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের সিলেট বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি ফয়েজ আহমদ তাজিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি দুলাল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হুমায়ূন রহমান লেখন ও সাংগঠনিক সম্পাদক আখতার হোসাইন জাহেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কাশেম, প্রচার সম্পাদক শাকির আহমদ চৌধুরী, সহ-অফিস সম্পাদক মো. আলা উদ্দিন পাশা, ছালেহ আহমদ ও শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আলমগীর হোসাইন প্রমুখ। এছাড়াও জেলা শাখার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি দুলাল আহমদ।
