তালামীয নিউজ২৪ ::
ইসলাম বিরুধী সিলেবাস বাতিলের
দাবীতে গঠিত সমমনা ৮ ইসলামি ছাত্র
দলের ঐক্যবদ্ধ সংগঠন সর্বদলীয়
ইসলামী ছাত্র ঐক্য”র কেন্দ্রীয়
কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ২
জুন সিলেট কোর্ট পয়েন্টে গন
সমাবেশ সফল করতে, গতকাল ১জুন বুধবার দুপুরে এক বিশাল প্রচার মিছিল বের করে
মৌলভীবাজার জেলা ছাত্র ঐক্য।
মিছিলটি হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) মাজার প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন
সড়ক প্রদক্ষিন করে চৌমুহনা পয়েন্টে
এসে পথসভার মাধ্যমে শেষ হয়।
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের
জেলা সভাপতি ইউসুফ আহমদ এর
সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সালমানী, তালামীযে ইসলামিয়ার জেলা সাধারণ
সম্পাদক বেলাল উদ্দিন কামরান, অর্থ
সম্পাদক মুজাহিদ আহমদ, ছাত্র জমিয়তের
জেলা সহ-সভাপতি ওয়েস আহমদ, সহ-
সাধারণ সম্পাদক সৌদ বিন জামিল, ছাত্র
মজলিশের জেলা সভাপতি মুজিবুর রহমান
সুহেল, সাধারন সম্পাদক সালাহ উদ্দিন
সাকী প্রমুখ।
বক্তারা বলেন ইসলাম বিরুধী
আইন বাতিল করতে সর্বদলীয়
ইসলামী ছাত্র ঐক যে কোন
কর্মসূচী গ্রহনে বদ্ধপরিকর।
বক্তারা আগামীকালের সিলেট
কোর্ট পয়েন্টের গন সমাবেশ
সফল করা উদাত্ব আহবান জানান। তারা
বলেন ইসলামী শিক্ষা ব্যবস্থা
রক্ষার্থে সকলের এই আন্দোলনে
উপস্থিত হওয়া একান্ত প্রয়োজন।
