জুড়ী প্রতিনিধি :: ইসলামের সঠিক আকিদা প্রচার ও প্রসারই পারে ইসলামের নামে জংগীবাদীদের রুখতে, অনুষ্টানে বক্তারা।

আজ রবিবার দুপুর ২টায় জুড়ী তালামীযের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ আনজুমানে আনজুমানে তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্টানে বক্তারা বলেন
ইসলামের নামে ভুল ব্যাখ্যা ও বক্তব্য দিয়ে মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে, এমন কি এই ভুল ব্যাখ্যার কারণে অনেকেই জংগী তৎপরতার সাথে জড়িয়ে পড়েছে, এসব জংগী কর্মকান্ড রুখতে হলে ইসলামের সঠিক আকিদা প্রচার এবং প্রসার হৃদয় থেকে হৃদয়ে ছড়িয়ে দিতে হবে।
এ ক্ষেত্রে তালামীয কর্মীদের অগ্রনী ভুমিকা রাখতে হবে বলে নির্দেশ দেন উপস্থিত নেতৃবৃন্দ।

জুড়ী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জয়নাল আবেদ্বীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মকসুদ জুনেদের পরিচালনায়
বক্তব্য রাখেন জুড়ী উপজেলা তালামীযের সভাপতি হাফিজ হাকিম আল হাসান।
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজ জামাদুল ইসলামের কোর আন তেলাওয়াত ও অর্থ সম্পাদক জয়নাল আরিফের ইসলামি সংগীতের মাধ্যমে সুচিত অনুষ্টানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জুড়ী উপজেলা তালামীযের সহ সাধারন সম্পাদক ইমরান চৌধুরী শাফি, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সাবেক দায়িত্বশীল নাজমুল ইসলাম আলাল, সহ অফিস সম্পাদক নজরুল ইসলাম খামিস, জুড়ী ডিগ্রী কলেজ তালামীযের সাধারণ সম্পাদক আবু সাঈদ শরীফ, জায়ফর নগর ইউনিয়ন তালামীযের সহ সভাপতি মিজানুর রহমান পাবেল, সাগরনাল ইউনিয়ন তালামীযের সভাপতি সালাহ উদ্দীন নিরব প্রমুখ।
 
Top