কাতারস্থ বাংলাদেশি রাষ্টদূতের সঙ্গে আঞ্জুমানে আল ইসলাহ এর সাক্ষাত
তালামীয নিউজ২৪ :: গতকাল সোমবার (২৫.০৭.১৬ইং) আঞ্জুমানে আল ইসলাহ কাতার কেন্দ্রীয় পরিষদের সভাপতি সৈয়দ মারুফ
আহমদ সাহেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল কাতারে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
সরকারের মাননীয় রাষ্টদুত জনাব আসুদ আহমদ এর সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এসময় সামছুল উলামা আল্লামা ফুলতলি ছাহেব ক্বিবলা রহ. এর হাতে গড়া আদর্শবাহী গন
সংগঠন আঞ্জুমানে আল ইসলাহ কাতারের কার্যক্রম সম্পর্কে মাননীয় রাষ্টদুত রাষ্ট্রদূত কে
অবহিত করা হয়। কাতার প্রবাসী বাঙালীদের সুযোগ সুবিধা ও দেশ বিদেশের বিভিন্ন বিষয়ে রাষ্ট্রদূতের সাথে আলোচনা করা হয়।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,সিনিয়র সহ- সভাপতি হাজী আব্দুল মুকিত,সহ-সভাপতি হাফিজ তুতিউর রহমান,সাধারণ সম্পাদক আজিজুর রহমান লাকি,সহকারী সাধারণ
সম্পাদক আবুল হুসেন,সহকারি
অর্থ সম্পাদক আজিজুর রহমান
সাগর,বেলাল আহমদ,সাইদুর
রহমান, অফিস সম্পাদক সালমান
খান রুয়েল,সহকারি প্রশিক্ষণ
সম্পাদক জায়েদুল ইসলাম,সদস্য
সুহেল আহমদ,লুৎফুর রহমানসহ
আলখুর শাখা ও আল ইসলাহ কাতার
কেন্দ্রীয় পরিষদের
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
