তালামীয নিউজ২৪ঃঃ ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রি ইউকে
পরিদর্শন করেছেন বাংলাদেশ আনজুমানে আল
ইসলাহর কেন্দ্রীয় সদস্য আলহাজ সিরাজুল
ইসলাম সিদ্দিকী।
এ উপলক্ষে গতকাল ২৭ আগস্ট শনিবার ফুলতলী
ইসলামিক সেন্টার কভেন্ট্রির পরিচালক
আলহাজ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও
আলহাজ হাফিয সাব্বির আহমদের পরিচালনায়
এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট কমিউনিটি
ব্যক্তিত্ব, শাহজালাল জামে মসজিদ
কভেন্ট্রির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ
মোতাচ্ছিম আলী সিতু মিয়া, ফুলতলী ইসলামিক
সেন্টার কভেন্ট্রির উপদেষ্টা আলহাজ মৌলভী
মো. মকবুল আলী, মাও. আব্দুস শহীদ, প্রফেসর
আজিজুর রহমান, আলহাজ গোলাম কিবরিয়া,
মো. আবুল কাসেম, মো. রুহিন আহমদ প্রমুখ।

আলহাজ সিরাজুল ইসলাম সিদ্দিকী ফুলতলী
ইসলামিক সেন্টার পরিদর্শন শেষে বলেন, এ
সেন্টারটি দেশে বিদেশে আহলে সুন্নাত ওয়াল
জামাতের আকিদা বিশ্বাস ও আল্লামা ফুলতলী
ছাহেব কিবলার আদর্শে শিক্ষা বিস্তারে
ভূমিকা রাখছে।

আলহাজ মোতাচ্ছিম আলী সিতু মিয়া স্মৃতিচারণ
করে বলেন, শাহজালাল জামে মসজিদের
ভিত্তি প্রস্তরের আগে এখানে একটি মসজিদ
প্রতিষ্ঠার জন্য আল্লামা ফুলতলী ছাহেব
কিবলাহর কাছে দোয়া চাওয়া হয়। ফুলতলী
ছাহেব কিবলাহ ও বিশকুটি ছাহেব ঐ জায়গায়
দু’রাকাত নফল নামায পরে মসজিদের জন্য
দোয়া করেন। তাদের দোয়ার বদৌলতেই এ
মসজিদটি এখন ব্রিটেনের বড় বড় মসজিদের
অন্যতম একটি।
 
Top