নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ দক্ষিণ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে। ২০১৬-১৭ সেশনের কমিটিতে আবুল কাসেম সভাপতি ও হাফিজ মঈনুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল ১৫ আগষ্ট সোমবার দুপুরে বিশ্বনাথ আলিয়া মাদরাসার কনফারেন্স হলে কাউন্সিল অধিবেশন শুরু হয়। অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলা তালামীযের সভাপতি সাইফুর রহমান শুভ। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার সাধারণ সম্পাদক জাহেদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আলী হায়দার।
অধিবেশনে আবুল কাসেমকে সভাপতি ও হাফিজ মঈনুল ইসলামকে সাধারণ সম্পাদক দিয়ে ২০১৬-১৭ সেশনের ২৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়া হয়।
কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন, সহ সভাপতি হাফিজ ইসলাম উদ্দিন, আবদুল মুক্তাদির ফয়ছল, সহ সাধারণ কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ সেবুল, সহ সাংগঠনিক সম্পাদক আজাদুল ইসলাম, প্রচার সম্পাদক হাফিজ নাঈম আহমদ, সহ প্রচার আবদুল আজিজ, অর্থ সম্পাদক হোসাইন আহমদ রাজন, অফিস সম্পাদক গুলজার আলী, সহ অফিস সম্পাদক আশিকুর রহমান সাঈদ, প্রশিক্ষণ সম্পাদক সুমন মাওন, সহ প্রশিক্ষণ সম্পাদক নুরুল ইসলাম মুবীন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবদুল গফফার, সহ শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুহুল আমীন তালুকদার, নির্বাহী সদস্য হাফিজ গিয়াস উদ্দিন, আবুল হাসান, হাফিজ ইব্রাহিম আলী, বিল্লাল আহমদ, গালিব হোসেন এমরান, হাফিজ লাহিন আহমদ, তাজুল ইসলাম, আবদুল কাহার, রুকন আহমদ, শুয়াইবুল ইসলাম, দিলওয়ার, মনসুর আহমদ, শাহজাহান, মাহদী হাসান।
অধিবেশন পূর্ব আলোচনা সভায় আবুল কাসেমের সভাপতিত্বে ও আবদুল মুক্তাদির ফয়ছলের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মঈনুল ইসলাম, হামদ পরিবেশন করেন আবুল হাসান ও নাতে রাসুল (স.) পরিবেশন করেন আবদুল কাহার।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আল-ইসলাহ’র সভাপতি মাওলানা আখতার আলী, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, বিশ্বনাথ দক্ষিণ উপজেলা লতিফিয়া ক্বারী সোসাইটির সভাপতি মাওলানা লুৎফুর রহমান, মাসিক অভিযাত্রিক সম্পাদক কবি রফীকুল ইসলাম মুবীন, দৌলতপুর ইউনিয়ন আল-ইসলাহ সম্পাদক মাহবুবুর রহমান আঙ্গুর, সিলেট পশ্চিম জেলা তালামীযের সহ প্রচার সম্পাদক আবুল হাসান, অর্থ সম্পাদক আলী আনহার শাহান, জেলা সদস্য শাহ জাহান আহমদ, উপজেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা হাবীবুর রহমান লিঠু, মাওলানা আজিজুর রহমান, আহসান মাহমুদ শিপন, সাবেক তালামীয নেতা শরীফ আহমদ প্রমুখ।
হোম
»
উপজেলা আল ইসলাহ
» বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তালামীযের কাউন্সিল সম্পন্ন : কাসেম সভাপতি, মঈনুল সম্পাদক
