তালামীয নিউজ২৪ ::গতকাল ৬ আগষ্ট শনিবার বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া গোলাপগঞ্জ উপজেলা উত্তরের আওতাধীন ১ নং বাঘা ইউনিয়ন এর কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পূর্ব জেলার সাবেক সভাপতি, মহানগর আল ইসলাহর প্রচার সম্পাদক হাফিজসাদ উদ্দিন, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন গোলাফগঞ্জ উপজেলা উত্তরের সভাপতি ছাত্রনেতা লবিবুর রহমান লাভলু, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতি হাবিবুর রহমান জাহরান, সেক্রেটারি ফয়জুর রহমান।
সভায় সর্বসম্মতিক্রমেরাশেদ আহমদ কে সভাপতি ও মাহবুব আহমদ কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।
হাফিজ আব্দুল আহাদের সভাপতিত্বে ও মাহবুব আহমদের পরিচালনায় অনুষ্টিতব্য অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দক্ষিণের অর্থ সম্পাদক জায়দুর রহমান, ফুলবাড়ির সেক্রেটারি কাশেম উদ্দিন মুন্না প্রমুখ।
