যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে আততায়ীর গুলিতে
আল-ইসলাহ নেতাসহ নিহত ২ জনের জানাযা সম্পন্ন
হয়েছে। উক্ত জানাজায় হাজারো মানুষের ঢল নামে।
ওজোনি পার্কের আল ফারুক মসজিদের ইমাম আখঞ্জি ও মসজিদের নিয়মিত মুসল্লি তারা মিয়ার জানাজার
নামাজ অনুষ্ঠিত হয়েছে সোমবার স্থানীয় সময়
আড়াইটায় নিউইয়র্কের গ্রান্ট এভিনিউ মিউনিসিপল
পার্কে। তপ্ত রৌদ্র উপেক্ষা করে এতে হাজির হন
যুক্তরাষ্ট্র মুসলিম কমিউনিটির নেতা ও বিভিন্ন
মসজিদের খতিবসহ প্রায় ২০ হাজার মুসলমান। জানাজা
নামাজ পরিণত হয় প্রতিবাদ সমাবেশে। ব্যানার ফেস্টুনে
দাবি উঠে ‘আমরা এখনই সুবিচার চাই’।
শোক জানাতে জানাজা নামাজ মাঠে ছুটে আসেন
নিউইয়র্ক সিটি মেয়র ডি ব্লাসিওসহ নিউ ইয়র্ক
স্টেইটের নির্বাচিত জনপ্রতিনিধিরা। জানাজা নামাজ
পূর্ব সমাবেশটি কাভার করতে নিউ ইয়র্কের মূল ধারার
শতাধিক গণমাধ্যম কর্মীরা হাজির হন। ১০টির অধিক
টিভি চ্যানেল জানাজা নামাজপূর্ব সমাবেশ ও নামাজ
পরবর্তী বিক্ষোভ সরাসরি সম্প্রচার করে।

এদিকে আকনজির মৃত্যুর সংবাদ শুনে বাংলাদেশ
আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া
আকনজির নিজ এলাকা হবিগঞ্জ জেলা শাখা হবিগঞ্জ
জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে।
মিছিল পরবর্তি সমাবেশে বক্তারা বলেন, অত্যাধুনিক
প্রযুক্তি নির্ভর আমেরিকার নিউইয়র্ক শহরে দিনে-দুপুরে
এভাবে মানুষকে যদি গুলি করে হত্যা করা হয়, তাহলে
সত্যিই বিষয়টি অত্যান্ত দু:খজনক ও সেখানে বসবাসরত
মুসলমানদের জন্য আতংকের। সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তিত্ব
একটি মসজিদের ইমাম ও মুসল্লির উপর এভাবে গুলি করে
হত্যা সেখানে বসবাসরত মুসলমানদের নিরাপত্বার জন্য
চরম হুমকি স্বরুপ। বক্তারা অনতি বিলম্বে হত্যাকারীকে
খুজে বের করে শাস্থির দাবী জানান। এবং সেখানে
বসবাসরত মুসলমানদের নিরাপত্বার জন্য ওবামা
প্রশাসনের প্রতি জোড় দাবী জানান।

ঘাতক অস্কার মোরেলকে আটক: এদিকে নিহত
মাওলানা আলাউদ্দিন আকনজি এবং তার প্রতিবেশী
তারা মিয়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন খুনিকে
আটক করতে সক্ষম হয়েছে নিউইয়র্ক পুলিশের ডিটেকটিভ
ব্রাঞ্চ। সন্দেহভাজন ওই সন্ত্রাসীর নাম অস্কার মোরেল
(৩৫)। রোববার গভীর রাতে তাকে ব্রুকলিনে নিজ বাসা
থেকে তাকে আটক করা হয় বলে নিউইয়র্ক টাইমসহ
মূলধারার সবকটি মিডিয়া নিশ্চিত করেছে। তার ব্যবহৃত
অস্ত্রটিও তার বাসার আঙ্গিনা থেকে উদ্ধার করতে
সক্ষম হয় পুলিশ। খুন করে পালিয়ে যাওার সময় তার
প্রাইভেটকার একজন সাইকেল আরোহীকে আঘাত করে।
ওই সাইকেল আরোহী সন্ত্রাসীর গাড়ীর নাম্বার টুকে
রেখে পুলিশকে অবহিত করে। সেই সূত্র ধরেই তাকে
গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে পুলিশ সূত্রে জানা
গেছে। সন্ত্রাসী অস্কার মোরেলকে একজন পরিপক্ক
খুনি হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। কারণ সিসিটিভির
ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, খুব কাছ থেকে গুলি করে
দিনের আলোতে খুবই ধীরস্থীর গতিতে এলাকা ছাড়ে ওই
খুনি। সোমবার সন্ধ্যায় অস্কার মোরলকে দুই
বাংলাদেশীকে হত্যায় অভিযুক্ত করে আদালতে হাজির
করে নিউইয়র্ক পুলিশ। পুলিশের এই তরিৎ পদক্ষেপকে
স্বাগত জানিয়েছেন মাওলানা আলা উদ্দিন আকুনজির
পুত্র নইম উদ্দিন আকুনজি।
কান্না জড়িত কণ্ঠে গণমাধ্যমকে বলেন, শুধু খুনিকে
ধরলেই হবে না ,কেন আমার শান্তি প্রিয় বাবাকে হত্যা
করা হয়েছে। কারা এর পেছনে জড়িত তা প্রকাশ করতে
হবে।
 
Top