তালামীয নিউজ২৪ঃঃ
গত ০২/০৯/১৬ইং শুক্রবার বিকাল ০৪ ঘটিকার সময়
রবিরবাজার আলিম মাদরাসা কনফারেন্স হলে
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলার আওতাধীন ১২নং পৃথিম পাশা ইউ পি শাখার ২০১৬-২০১৭ সেশনের কমিটি
গঠনের লক্ষে কাউন্সিল অনুষ্টিত হয়।
ইউ পি তালামীযের সভাপতি সৈয়দ হবিবুন নূর আহাদের সভাপতিত্বে সাধারন সম্পাদক সৈয়দ সিদ্দিকুর রহমান ইমরানের পরিচালনায়
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্হিত ছিলেন
কুলাউড়া উপজেলা তালামীযের আহবায়ক ছাত্র নেতা
নুরুজ্জামান রাসেল।
সহকারী নির্বাচন কমিশনার
হিসেবে উপস্হিত ছিলেন যুগ্ন আহবায়ক সাহেদ আহমদ,
সদস্য সচিব আব্দুস সামাদ আজাদ।
নির্বাচন পর্যবেক্ষন করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ১২নং পৃথিম পাশা ইউ পি শাখার সভাপতি ফরিদ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ইউ পি তালামীযের সাবেক সভাপতি মাওঃ আবু সুফিয়ান, সাবেক সভাপতি রফিক খান, রাহে মদিনা ইসলামি শিল্পী গোষ্টীর সভাপতি মোঃ মঈনুদ্দীন, আল ইসলাহর বাহার উদ্দীন, কর্মধা ইউ পি আল ইসলাহ নেতা বাবুল আহমদ।
উক্ত কাউন্সিল অধিবেশনে সর্ব সম্মতিক্রমে
আব্দুল মুক্তাদির কে সভাপতি, সৈয়দ সিদ্দিকুর রহমান
ইমরান কে সাধারন সম্পাদক, এম এ কাইয়ুম কে সাংগঠনিক
সম্পাদক করে ২০১৬-২০১৭ শেষনের কমিটি গঠন করা হয়।
