বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুনুর রহমান লেখন বলেন, রাসূল (সা.) ছিলেন সারা আলমের জন্য রহমত স্বরূপ। তাঁর আগমনে অমানিশা কেটে আলোর রবিতে উদ্ভাসিত হয়েছিল সৃষ্টিকূল। হযরত আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহ.) ছিলেন রাসূল প্রেমিক আল্লাহর ওলী। তিনি রাসূল (সা.) এর আদর্শ বাস্তবায়নে তাঁর জীবনকে কুরবান করেছিলেন। তাঁর প্রচেষ্টায় এদেশের সর্বত্র ঈদে মীলাদুন্নবী মাহফিল প্রতিষ্ঠিত হয়েছে। তাঁর হাতে গড়া ছাত্রকাফেলা তালামীযে ইসলামিয়ার কর্মীরা রাসূলের আদর্শ বাস্তবায়নে আপোষহীন। তারা বাতিলের মোকাবেলায় অকুতোভয়।
আজ ২৩ ডিসেম্বর বাদ জুমা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জালালাবাদ থানাধীন ৮নং কান্দিগাও ইউ.পি শাখার উদ্যোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র‍্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক জাহেদুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পশ্চিম জেলা সাংগঠনিক সম্পাদক আলী হায়দার, জালালাবাদ থানা সভাপতি কবির আহমদ, কামালবাজার সিনিয়র মাদরাসার শিক্ষক মাওলানা হাবিবুর রহমান, লতিফিয়া কারী সোসাইটি সিলেট সদর পশ্চিম উপজেলা সহ-সভাপতি মাওলানা শফিকুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা আব্দুশ শহিদ, জালালাবাদ থানা সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন শরীফ, সুজাতপুর জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আব্দুল মছব্বির প্রমুখ।
শাখা সভাপতি মোস্তাক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জায়েদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা তাজ উদ্দিন, জালালাবাদ থানার সহ-অফিস সম্পাদক লুৎফুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক এনামুল হক ছাব্বির, সিনিয়র সদস্য আহকামুল ইসলাম, বিশিষ্ট মুরুব্বী আব্দুল মতিন, আব্দুল হক, আব্দুল আজিজ ও গেদু মিয়া প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top