মুসলমানদের প্রথম ক্বিবলাহ মসজিদে অাক্বসায় অাযান বন্ধ ও নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলি বাহিনির হত্যাযজ্ঞের প্রতিবাদে অাজ ২৬ জুলাই বুধবার বাদ আছর শাহপরান থানায় বিক্ষোভ মিছিল বের করে উপমহাদেশর প্রখ্যাত ওলিয়েকামিল অাল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহঃ এর হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ অানজুমানে তালামীযে ইসলামিয়া হযরত শাহপরান রহ. থানা শাখা। মিছিলটি গাজী বুরহান উদ্দিন রোড এর বিভিন্ন দিক পদক্ষীন করে শাহপরান সেতু সংলগ্ন বাইপাস পয়েন্টে এক পথসভায় মিলিত হয়।
হযরত শাহপরান রহ. থানা শাখার সাধারন সম্পাদক মোঃ আবু বকর এর পরিচালনায় থানা শাখার সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান এর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অানজুমানে অাল ইসলাহ সিলেট মহানগরীর অফিস সম্পাদক সাবেক ছাত্রনেতা হাফিজ মোঃসাদ উদ্দিন।তিনি তার বক্তব্যে বলেন মসজিদুল আকসা হলো মুসলমানদের প্রথম কিবলাহ।অসংখ্য নবী-রাসূল সহ বিশ্ব নবী সাঃ এর স্মৃতি বিজড়িত এই পবিত্র স্থানটি।সেখানে মুসলমানদের প্রবেশাধিকারে বাধাপ্রদান করা এবং নিরীহ মুসলমানদের উপর নির্যাতন চালানো ইসরাইলি হায়েনাদের হিংস্রতার প্রমাণ।এটি তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে।নিশ্চই আল্লাহ ইসরাইলিদের গজব দ্বারা ধ্বংস করবেন। বিশ্বনেতাদের উদাসীনতা মানবতাকে লজ্জায় ফেলেছে।এসময় তিনি বিশ্বমুসলিম নেতাদের সম্মিলিতভাবে নির্যাতিত মুসলমানদের পাশে দাড়ানোর আহ্বান জানান ।
এছাড়াও পথসভায় উপস্থিত ছিলেন শাহপরান হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক অাল ইসলাহ নেতা হাফিজ ছাদিকুর রহমান,আলহাজ্ব আব্দুল মতিন খান ইসলামী একাডেমীর প্রিন্সিপাল হাফিজ মাওঃওলিউর রহমান।
অত্র শাখার সহ সাধারণ সম্পাদক হাফিজ জুবেল আহমদ, প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম পারভেজ, অফিস সম্পাদক তাহমিদুর রহমান আবির, সহ অফিস সম্পাদক আমিনুর রশীদ আমিন,সহ প্রশিক্ষণ সম্পাদক মুইদুল ইসলাম, নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক,লায়েক আহমদ, নয়ন আহমদ, জসিম উদ্দিন, বাঘা ইউনিয়নের সাধারণ সম্পাদক রেজাউল করিম,মাহবুব আহমদ, নাইম আহমদ, আতিকুর রহমান,আব্দুল ওযুদ,আব্দুশ শুকুর প্রমুখ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook