তালামীয নিউজ২৪ঃবাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেটের ২০১৬-১৭ সনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মোঃ ফখরুল ইসলাম।
সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক দুলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান ।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা বেলাল আহমদ,
তালামীযের সাবেক মেধাবী ছাত্রনেতা, নর্থইস্ট ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের লেকচারার নোমান আহমদ,
 সিলেট মহানগর তালামীযের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ,
শাবি'র সভাপতি নিজামুল ইসলাম আব্বাসি।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মোজতবা হাসান চৌধুরী নোমানকে সভাপতি,আবুল কাশেম চয়নকে সহ-সভাপতি,ময়নুল হক মাহবুবকে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্যর একটি কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন - সহ সাধারণ সম্পাদক মোঃফখরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মাসরুর হাসান জাফরি, সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান,প্রচার সম্পাদক নাঈম হুসেন, সহ প্রচার সম্পাদক শওকত আহমদ, অর্থ সম্পাদক কামাল হুসাইন নাঈম,অফিস সম্পাদক রেদ্বওয়ানুল ইসলাম,অফিস সম্পাদক আবু সাঈদ আব্দুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক আবু সাঈদ,সহ প্রশিক্ষণ সম্পাদক আতিকুর রহমান,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শেখ আলী হুসেন,সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাফিউর রহমান শাফি,তথ্য ও প্রযুক্তি সম্পাদক তাজুল ইসলাম,সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক আওব্দুল্লাহ মো: জাকী,সদস্য -বজলুর রহমান,মুহিবুর রহমাম মিলাদ,মোঃ রুকনুজ্জামান, মোঃমানিক,আব্দুল কাইয়ুম,আকমল হুসেন,জাকির হুসেন,তাজ উদ্দিন, মেহেদী হাসান খান রাহাত।

উল্লেখ্য যে উক্ত কাউন্সিল শেষে প্রাইভেট ইউনিভার্সিটি জোন তালামীযের কার্যকরী পরিষদের সদস্যরা ৩৫ তম বিসিএসে শিক্ষা বিভাগে সফল হওয়ায় তালামীযের সাবেক মেধাবী ছাত্রনেতা জনাব নোমান আহমদকে ফুলেরতোড়া দিয়ে মোবারকবাদ জানান।
 
Top