তালামীয নিউজ২৪ঃঃ 
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার মাসব্যাপী দাওয়াতী কর্মসূচির উদ্বোধন হয়েছে।
 ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে রাজধানীর লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা ঢাকায় ছাত্রদের মধ্যে পোস্টার, সংগঠনের পরিচিতি বিলি ও প্রাথমিক সদস্য ফরম পূরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন তালামীযের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম।
পরে তিনি ঢাকা মহানগরীর খিলগাও ও পল্টন থানার বিভিন্ন স্থানে সংগঠনের প্রচারপত্র বিলি করেন।
এ সময় তিনি বলেন, সুন্দর সমাজ নির্মাণে তালামীয কাজ করে যাচ্ছে। আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর হাতে গড়া এ সংগঠন প্রতিষ্ঠাকাল থেকে ইসলাম ও দ্বীনের খেদমত করে আসছে। তার অনুসরণ করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে দেশব্যাপী সর্বাত্মক দাওয়াতী কার্যক্রম পরিচালনার আহবান জানিয়ে তিনি আরো বলেন, ছাত্র সমাজের মধ্যে তালামীযের কার্যক্রম পৌঁছে দিতে দাওয়াতের বিকল্প নেই, তাই আঞ্চলিক থেকে শুরু করে কেন্দ্রীয় পরিষদ পর্যন্ত প্রত্যেক দায়িত্বশীলকে দাওয়াতী কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে ।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর (দক্ষিণ) আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা ঢাকার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা ফখরুল ইসলামসহ ঢাকা মহানগরী, খিলগাও ও পল্টন থানা তালামীযের নেতৃবৃন্দ।
 
Top