বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় মহাসচিব ও কামাল বাজার ফাযিল মাদরাসা অধ্যক্ষ আল্লামা মুফতি এ কে এম মনোওর আলী বলেছেন,সুন্দর সমাজ গঠনে মাদরাসা শিক্ষার কোন বিকল্প নেই। মাদরাসা শিক্ষাই পারে দেশ এবং জাতিকে এগিয়ে নিতে।উন্নত এবং নৈতিক শিক্ষা অর্জন করতে হলে মাদরাসা শিক্ষা প্রয়োজন।



মঙ্গলবার ১০ জানুয়ারি ১৭" নগরীর সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বসন্তরা গাঁও মরহুম হাজী ইসকন্দর আলী হাফিজিয়া মাদরাসায় উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাদরাসা প্রধান শিক্ষক হাফিয হিফজুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা আব্দুল মতিনের পরিচালনায়।সকাল ১১টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা মরতুজ আলী (আমানত পুরী),কামালবাজার ফাযিল মাদরাসা
সহকারী শিক্ষক মাওলানা ক্বারী আব্দুর রহিম,আল মদিনা দাখিল মাদরাসা সুপার মাওলানা নজরুল ইসলাম (কাড়ার পারী)সহ সুপার মাওলানা আব্দুল মালিক,দক্ষিণ সুরমা উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন পাশা,সিলেট জেলা আওয়ামীলীগ নেতা এস এম শায়েস্তা তালুকদার,যুব নেতা আনোয়ার আলী,আজম মেম্বার,আব্দুল আহাদ, ও নাজমুল ইসলাম,প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top